উপশম

ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসা

শরীর খারাপ?
ডাক্তার দেখান ঘরে বসেই

মেসেঞ্জারে সমস্যাটা লিখুন — এআই সহকারী উপযুক্ত ডাক্তার খুঁজে দেবে। বিশেষজ্ঞ ডাক্তার ভিডিও কলে দেখবেন, প্রেসক্রিপশন পাবেন চ্যাটেই।

  • বিএমডিসি নিবন্ধিত বিশেষজ্ঞ ডাক্তার
  • এআই খুঁজে দেয় উপযুক্ত ডাক্তার
  • কোনো অ্যাপ নামাতে হয় না
  • বিকাশ, নগদ ও রকেটে পেমেন্ট

ডাক্তার দেখানো এত ঝামেলার কেন হবে?

ভোরে গিয়ে সিরিয়াল, তারপর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা।

অসুস্থ শরীরে যানজট ঠেলে চেম্বারে যাওয়া।

এত কষ্টের পর ডাক্তারের সাথে কথা মোটে দুই মিনিট।

উপশমে এর কিছুই করতে হয় না।

যেভাবে কাজ করে

পুরোটাই মেসেঞ্জারে। ফর্ম নেই, লাইন নেই।

  1. সমস্যা লিখে মেসেজ দিন

    মেসেঞ্জারে আপনার সমস্যাটা লিখুন। এআই সহকারী পড়ে বুঝে উপযুক্ত বিশেষজ্ঞ আর তাঁর খালি সময় খুঁজে দেবে।

  2. সময় বেছে ফি দিন

    সুবিধামতো সময় বেছে নিন। বিকাশ বা নগদে ফি দিলেই বুকিং নিশ্চিত।

  3. ভিডিও কলে ডাক্তার দেখান

    সময়মতো কলের লিংক চ্যাটে আসবে। পরামর্শ শেষে প্রেসক্রিপশনও সেখানেই।

যা যা থাকছে

ভিডিও কনসালটেশন

বাসা থেকেই ডাক্তারের সাথে কথা বলুন। প্রয়োজনে রিপোর্ট বা ছবি দেখান।

প্রেসক্রিপশন মোবাইলেই

ছাপার অক্ষরে পরিষ্কার প্রেসক্রিপশন। হারিয়ে গেলে চ্যাটে আবার পাবেন।

আগের রেকর্ড এক জায়গায়

পরের ভিজিটে ডাক্তার আগের চিকিৎসা দেখেই পরামর্শ দেন।

পেমেন্ট যেভাবে অভ্যস্ত

বিকাশ, নগদ বা রকেট। ভিজিট ফির বাইরে কোনো চার্জ নেই।

কোন বিভাগের ডাক্তার খুঁজছেন?

বিভাগ বেছে নিন, অথবা সমস্যাটা মেসেঞ্জারে লিখুন — কোন বিশেষজ্ঞ দরকার সেটা আমরাই বলে দেব।

আমাদের ডাক্তাররা

প্রত্যেকের বিএমডিসি নিবন্ধন যাচাই করা; ব্যাজ দেখে বুঝবেন কার কাগজপত্রও যাচাই হয়েছে। শিশুরোগ, মেডিসিন, স্ত্রীরোগসহ নানা বিভাগে নতুন ডাক্তার যুক্ত হচ্ছেন।

সবাইকে দেখুন

নির্দিষ্ট ফি

ডাক্তার নিজের ভিজিট ফি নিজে ঠিক করেন। বুক করার আগেই ফি দেখে নিতে পারবেন। কোনো অতিরিক্ত চার্জের ব্যাপার নেই।

ভিজিট ফি

৳৩০০–৬৬৯

  • ভিজিট ফি-ই সব — সার্ভিস চার্জ নেই
  • ফি জমা হলেই বুকিং নিশ্চিত
  • কনসালটেশনের আগে বাতিল করা যায়
  • হাসপাতালে রেফার হলে ফি ফেরত (প্রসেসিং চার্জ বাদে)

সাধারণ প্রশ্ন

অ্যাকাউন্ট খুলতে হবে?

না। নাম আর ফোন নম্বর দিলেই হয়। পরের বার এলে আগের তথ্য এমনিতেই থাকে।

কোনো অ্যাপ নামাতে হবে?

না। যে মেসেঞ্জার আপনার ফোনে আছে, সেটাই যথেষ্ট। ভিডিও কলের লিংকও চ্যাটে আসে, ব্রাউজারেই খোলে।

ফি কীভাবে দেব?

বিকাশ, নগদ বা রকেটে। টাকা পৌঁছালেই বুকিং নিশ্চিত — মেসেজে কনফার্মেশন পাবেন।

কোন কোন বিভাগের ডাক্তার আছেন?

শিশুরোগ, মেডিসিন, স্ত্রীরোগ, চর্মরোগসহ নানা বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার যুক্ত হচ্ছেন। ডাক্তার পাতায় সবার তালিকা আছে — যাঁকে খুঁজছেন না পেলে মেসেঞ্জারে জিজ্ঞেস করুন।

এক ফোন থেকে কি পরিবারের কয়েকজনের জন্য দেখানো যায়?

যায়। একই নম্বরে আলাদা নামে বুকিং দিলে প্রত্যেকের রেকর্ড আলাদা থাকে।

বুকিং বাতিল করা যায়?

যায়। কনসালটেশনের আগে চ্যাটে জানালেই হবে।

ডাক্তার যদি হাসপাতালে যেতে বলেন?

সরাসরি দেখা দরকার হলে ডাক্তার হাসপাতালে রেফার করবেন। সেক্ষেত্রে প্রসেসিং চার্জ বাদে পুরো ভিজিট ফি ফেরত পাবেন।

আমার তথ্য কে কে দেখতে পায়?

শুধু যে ডাক্তার চিকিৎসা করছেন, তিনি। অন্য কেউ না — আমরা কারও তথ্য কাউকে দিই না।

ডাক্তার দেখানো দরকার?

মেসেঞ্জারে সমস্যাটা লিখে পাঠান। খুব দ্রুতই উপযুক্ত ডাক্তার পেয়ে যাবেন।

মেসেজ দিন