গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: জুলাই ২০২৬
আমরা কী তথ্য নিই
সেবা দিতে যতটুকু দরকার ততটুকুই — আপনার নাম, ফোন নম্বর, এবং কনসালটেশনের সময় আপনি যে স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য দেন (সমস্যার বিবরণ, রিপোর্ট, প্রেসক্রিপশন)।
কে দেখতে পান
আপনার স্বাস্থ্য-তথ্য শুধু সেই ডাক্তার দেখতে পান, যিনি আপনার চিকিৎসা করেছেন বা করছেন। উপশমের অন্য কোনো ডাক্তার বা বাইরের কেউ তা দেখতে পান না। আমরা আপনার তথ্য কারও কাছে বিক্রি করি না।
কেন রাখা হয়
পরের বার এলে যেন আপনার আগের চিকিৎসার ইতিহাস দেখে ডাক্তার আরও ভালো পরামর্শ দিতে পারেন — সেজন্য ভিজিটের তথ্য সংরক্ষিত থাকে।
মেসেঞ্জার প্রসঙ্গে
উপশমের সাথে আপনার কথোপকথন Facebook Messenger-এর মাধ্যমে হয়, তাই Meta-র নিজস্ব গোপনীয়তা নীতিও সেখানে প্রযোজ্য।
প্রশ্ন থাকলে
তথ্য মুছে ফেলা বা যেকোনো প্রশ্নে লিখুন: care@uposham.com অথবা কল করুন: +৮৮০১৫৩৮২২৪৬৫৫